TRENDING:

North Bengal Tiger Panic: এবার বাঘের আতঙ্ক কোচবিহারে, জঙ্গলে গিয়ে জখম মহিলা, দাবি 'বাঘের হামলা'

Last Updated:

কোচবিহারের মাথাভাঙায় বাঘের আতঙ্ক। বাঘের ভয়ে কাঁপছে মাথাভাঙার বাইশগুড়ি অঞ্চল। জানা যায়, জঙ্গলে গিয়ে বন্য প্রাণীর হামলায় জখম হন স্থানীয় এক মহিলা। তাঁর দাবি, বাঘের হামলায় আহত হয়েছেন তিনি। আপাতত মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি মহিলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহারের মাথাভাঙায় বাঘের আতঙ্ক। বাঘের ভয়ে কাঁপছে মাথাভাঙার বাইশগুড়ি অঞ্চল। জানা যায়, জঙ্গলে গিয়ে বন্য প্রাণীর হামলায় জখম হন স্থানীয় এক মহিলা। তাঁর দাবি, বাঘের হামলায় আহত হয়েছেন তিনি। আপাতত মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি মহিলা। বাঘ না অন্য কোনও জন্তু হামলা করেছে মহিলার উপর? তা খতিয়ে দেখছে বন দফতর।
Tiger panic in North Bengal
Tiger panic in North Bengal
advertisement

এর আগেও উত্তরবঙ্গের একাধিক এলাকায় বাঘের পায়ের ছাপ, গাছে বাঘের নখের আঁচড় দেখা গিয়েছে! কিন্তু বাঘের উপস্থিতির প্রমাণ মেলেনি। খাতায় কলমে নেই বাঘের কোনও উপস্থিতি। কাজেই আসন্ন বাঘ গণনার আগে নেওরাভ্যালি জুড়ে বসছে আধুনিক ট্র্যাপ ক্যামেরা। নেওরাভ্যালি জাতীয় উদ্যানে বাঘের উপস্থিতি নিয়ে আর কোনও অনিশ্চয়তা রাখতে চাইছে না বন দফতর। ২০২২ সালের জাতীয় বাঘ শুমারিতে ট্র্যাপ ক্যামেরায় নির্ভরযোগ্য ছবি না পাওয়ায় সরকারি নথিতে বাঘের উপস্থিতির স্বীকৃতি পায়নি এই বনাঞ্চল। পরবর্তীতে একাধিক ক্যামেরা লাগানোর পর ২০২৪ সাল পর্যন্ত নেওড়ার বিভিন্ন জায়গায় প্রায় ২৪টি বাঘের ছবি ধরা পড়ে। এই ছবি ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় পাঠানো হলেও সেই রিপোর্ট এখনও মেলেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

চলতি মাসের গোড়ার দিকে বাঘের আতঙ্কে কাঁটা হয় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা। নদী-চর বরাবর দেখা মেলে বাঘের ছাপ। পায়ের ছাপ বাঘেরই, তা নিশ্চিত করে বন দফতর। বাঘের পায়ের ছাপ দেখার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পাথর প্রতিমার উপেন্দ্রনগর এলাকায়। জানা যায়, সকাল-সকাল ঠাকুরান নদীর চর লাগোয়া জঙ্গলের পাশের ধানক্ষেতে বাঘের পায়ের বেশ কয়েকটি ছাপ দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। তার পরেই আতঙ্ক ছড়ায় দাবানলের মতো।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Tiger Panic: এবার বাঘের আতঙ্ক কোচবিহারে, জঙ্গলে গিয়ে জখম মহিলা, দাবি 'বাঘের হামলা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল