TRENDING:

রেলের ধাক্কায় একের পর হাতি মৃত্যুর জের! চালসা রেল স্টেশনে বিক্ষোভ মিছিল

Last Updated:

রেলের ধাক্কায় একের পর হাতি মৃত্যুর জের! চালসা রেল স্টেশনে বিক্ষোভ মিছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধুপগুড়ি: রেলের ধাক্কায় লাগাতার হাতি মৃত্যুর ঘটনায় এবার পথে নামল পরিবেশ প্রেমীরা। রবিবার চালসা রেলস্টেশনে হাতি মৃত্যুর ঘটনায় রেল ও বনদফতরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি চালসা রেল স্টেশন চত্বর পরিক্রমা করে। শনিবার অসমে রেলের ধাক্কায় একসঙ্গে এক পাল হাতির মৃত্যুর ঘটনা ঘটে।
ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যুর ঘটনায় প্রতিবাদে পরিবেশপ্রেমীরা।
ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যুর ঘটনায় প্রতিবাদে পরিবেশপ্রেমীরা।
advertisement

আরও পড়ুন: ঠাণ্ডার প্রথম কাঁপুনি, আগুন আর গরম চায়ে ভরসা শহরবাসীর

সম্প্রতি ধুপগুড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় ২টি হাতির মৃত্যু হয়। লাগাতার ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা।

আরও পড়ুন: পরীক্ষা দিতে যাচ্ছিলেন তরুণী, কুয়াশা ফুঁড়ে বাইকে ধাক্কা! পিষে দিল ১০ চাকার ট্রাক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

এ দিন চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার, সুমন চৌধুরীর নেতৃত্বে হয় এই বিক্ষোভ মিছিল। রেল ও বনদফতরের সমন্বয়ের অভাবেই এইভাবে হাতির প্রাণ যাচ্ছে বলে এ দিন তাঁরা অভিযোগ করেন। রেলের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা রুখতে রেল ও বনদফতরকে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। এই দিনের এই বিক্ষোভ মিছিলে চালসা আসিহারা ক্যারাটের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রেলের ধাক্কায় একের পর হাতি মৃত্যুর জের! চালসা রেল স্টেশনে বিক্ষোভ মিছিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল