TRENDING:

এসেছে ১০টি নতুন বাস... চা বাগানে চালু হচ্ছে বাস পরিষেবা! পাতা তোলার ট্রাক্টর নিয়ে আর নয় যাতায়াত

Last Updated:

চা বাগানের ছাত্র-ছাত্রীদের জন্য অবশেষে চালু হচ্ছে বাস পরিষেবা। সূত্রের খবর, আগামিকালই এই পরিষেবা চালু হতে চলেছে। আপাতত ১০টি নতুন বাস এসেছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: চা বাগানের ছাত্র-ছাত্রীদের জন্য অবশেষে চালু হচ্ছে বাস পরিষেবা। সূত্রের খবর, আগামিকালই এই পরিষেবা চালু হতে চলেছে। আপাতত ১০টি নতুন বাস এসেছে।
News18
News18
advertisement

শনিবার আলিপুরদুয়ার মাঝের ডাবরি চা বাগানে অভিষেক বন্দোপাধ্যায়ের সভায় এই বাস চালানোর প্রসঙ্গ ওঠে। রাজেশ ওঁরাও নামে এক চা বাগানের শ্রমিক অভিষেককে প্রশ্ন করার সময় বলেন, বাচ্চাদের পশুর মতো করে পাতা তোলার ট্রাক্টরে নিয়ে যাতায়াত করা হয় স্কুলে। বাস চালু হবে দীর্ঘদিন ধরে তারা শুনছেন। কবে চালু হবে বাস? রাজেশের উত্তরে অভিষেক জানান, আগামী পরশু (সোমবার) থেকে বাস চালু হবে। প্রয়োজনে আগামীদিনে রুট বাড়বে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

রাজ্য শ্রম দফতর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সহযোগিতায় এই বাস চালাবে। নাগরাকাটা ও মালবাজার থেকে এই পরিষেবা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ধাপে ধাপে বাড়বে বাসের সংখ্যা। যে সব রুটে বাস চালানোর পরিকল্পনা – আলিপুরদুয়ার -১) লঙ্কাপাড়া থেকে বীরপাড়া ২) টোটোপাড়া থেকে মাদারিহাট ৩) ডেকপাপাড়া থেকে বীরপাড়া ৪)সেন্ট্রাল ডুয়ার্স থেকে কালচিনি ৫) মুজনাই চা বাগান থেকে এথেলবাড়ি, জলপাইগুড়ি – ১)পাথরঝোড়া চা বাগান থেকে ওদলাবাড়ি মোড় ২) ইঙ্গু চা বাগান থেকে মেটেলি ৩) বামনডাঙ্গা চা বাগান থেকে চেংমারি টি এস্টেট হাই স্কুল ৪) হিল্লা টি এস্টেট থেকে চেংমারি টি এস্টেট হাই স্কুল ৫)যোগেশচন্দ্র চা বাগান থেকে রাজডাঙ্গা পি এম হাইস্কুল ৬)মোগলকাটা চা বাগান থেকে বানারহাট হাইস্কুল৷ প্রায় ৩ কোটি ১৪ লক্ষ টাকা দিয়ে বাস কেনা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এসেছে ১০টি নতুন বাস... চা বাগানে চালু হচ্ছে বাস পরিষেবা! পাতা তোলার ট্রাক্টর নিয়ে আর নয় যাতায়াত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল