বন্যার জলে ধুয়ে নষ্ট হয়ে গিয়েছে বহু জমির পাকা ধান। বন্যার জলের সঙ্গে পলি বয়ে এসে জমির পাকা ধান নষ্ট করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলকফি, বাধাকপির ক্ষেতও। এই অবস্থায় কী করে ঘুরে দাঁড়াবেন তা বুঝে উঠতে পারছেন না জলপাইগুড়ির তিস্তা ও জলঢাকা পাড়ের কৃষকেরা।
advertisement
এক স্থানীয় কৃষক জানান, যে ধানগুলো পাকার মুখে ছিল বন্যার জলের সঙ্গে পলি এসে তা ঢেকে দিয়েছে। আর যে ধানগুলোতে সবে ফুল এসেছে তাও পচিয়ে দিয়েছে। জমি থেকে ধান পাওয়ার আশা আর এখানে নেই। পাশাপাশি শীতকালীন যে সমস্ত সবজির চাষ শুরু হয়েছিল সেই চারা গাছও সব নষ্ট হয়ে গিয়েছে।
advertisement
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Oct 16, 2025 3:43 PM IST
