TRENDING:

বাবা হকারি করে সংসার চালান, সেই পরিবারের ছেলে সাফল্য পেলে WBPS-এ

Last Updated:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) 'গ্রুপ বি' সার্ভিস ক্যাটাগরিতে সাফল্য। যার র‍্যাঙ্কিং ৬। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: অদম্য ইচ্ছে ছিল জীবনে কিছু করে দেখানোর। আর্থিক প্রতিকুলতা সহ নানা প্রতিকুলতার বিরুদ্ধে লড়াই দেখে গিয়েছে নিজের স্বপ্ন। অবশেষে সাফল্য এল মুর্শিদাবাদের মিজানুর রহমানের জীবনে। এক চিলতে মাটির বাড়ি, টালির ছাদ। আর সেই বাড়ি থেকেই সাফল্য পেলেন চাকরি জীবনে। গ্রামের ছেলে wbps পরিক্ষায় সাফল্য করে গর্বিত করেছে গোটা গ্রামকে।
advertisement

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) 'গ্রুপ বি' সার্ভিস ক্যাটাগরিতে সাফল্যতা অর্জন করেছে। ৬ নম্বর র‌্যাঙ্ক করেন তিনি। মুর্শিদাবাদ সাগরদিঘী ফুলশহরী গ্রামে হকারের দিন-দরিদ্র বাড়ি থেকে WBPS পরীক্ষায় উত্তীর্ণ হলেন ছাত্র মিজানুর রহমান। রেজাল্টের খবর গ্রামে আসতেই পুরো গ্রামই ভেঙে পড়েছে মিজানুরের বাড়িতে। গ্রামের ছেলের সাফল্যে সকলে আনন্দে মেতে উঠেছেন।

advertisement

দীর্ঘ কষ্ট এবং অধ্যাবসায়ের মধ্যে থেকেই মিজানুরকে তার শিক্ষা চালিয়ে যেতে হয়েছে। পরিবারে পাঁচ ভাই-বোনের সংসার। বাবা পেশায় দিনমজুর হকার। বিভিন্ন জায়গায় মুলত ফেরী করেই সংসার চালান। ছোট থেকেই মিজানুর খুব মেধাবী ছাত্র। তার এই অধ্যাবসাই সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। ফুলসহরী গ্রামে মিজানুরই প্রথম WBPS এর ফুল ফুটলো বলেই দাবি এলাকার বাসিন্দাদের।

advertisement

তবে মির্জানুরের কথায়, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস ক্যাটাগরিতে ৬ র‍্যাঙ্কিং করতে পেরেছি। তবে আমার ধৈর্য ছিল, সময় লাগবে কিন্তু আশা ছিল আমার হবে। আমার বাবা হকারের কাজ করে আমাকে বড় করেছে। মির্জানুর বাবা জানান, আল আমিন মিশনে ছোট থেকেই পড়াশুনা করেছে। খুব কষ্ট করেই কলেজে পড়াশুনা সম্পন্ন করেছে। কোনও রকম সংসার চালিয়ে পড়াশুনা করানো হয়েছে। ছেলের সাফল্যে খুশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাবা হকারি করে সংসার চালান, সেই পরিবারের ছেলে সাফল্য পেলে WBPS-এ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল