উৎসবের মরশুমে একদিকে যেমন মাদকের কারবারি বাড়ে অন্যদিকে মাদক পাচার রুখতে তৎপর হয় পুলিশ প্রশাসন। গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে লরির চালক প্রদীপ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড় এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে এক সন্দেহজনক কলাবোঝাই লরিকে আটক করে পুলিশ। কলা সরিয়ে তল্লাশি চালাতেই ১১টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে লরি থেকে। মোট উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৫৭ কেজি।
advertisement
ঘটনায় সার্কেল ইন্সপেক্টর নকশালবাড়ি সৈকত ভদ্রের উপস্থিতিতে উদ্ধার হওয়া ৫৭ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, কোচবিহার থেকে গাঁজা বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে লরিটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Sep 24, 2025 2:34 PM IST
