গত ২৪ মার্চ রাতে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চার চাকার গাড়ি ছিনতাই করে দুষ্কৃতি। পরদিন ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে চারচাকার মালিক। পরে তদন্তে নেমে গতকাল রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চারচাকার গাড়ি-সহ অভিযুক্ত দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়।
advertisement
সূত্রের খবর, ধৃত রবিন মণ্ডল, ফুলবাড়ীর বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এই ছিনতাইয়ের পেছনে আরও কারা আছে তার তদন্তে নেমেছে পুলিশ।
advertisement
বিশ্বজিৎ মিশ্র
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2025 6:57 PM IST
