TRENDING:

Maldah News: অবশেষে বচ্চন মণ্ডলের 'খুনি' পুলিশের জালে, গ্রেফতার ২

Last Updated:

বেদরাবাদ গ্রামীণ হাসপাতালের পিছনে পাটক্ষেত থেকে কোপানো ও রক্তাক্ত দেহ উদ্ধার হয়। (Maldah News)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: মালদহে সিভিক ভলান্টিয়ার খুনে গ্রেফতার আরেক সিভিক ভলান্টিয়ার। সস্ত্রীক এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। গত সোমবার সকালে বৈষ্ণবনগরে নৃশংস ভাবে খুন হন পেশায় সিভিক ভলান্টিয়ার যুবক বচ্চন মণ্ডল। বেদরাবাদ গ্রামীণ হাসপাতালের পিছনে পাটক্ষেত থেকে কোপানো ও রক্তাক্ত দেহ উদ্ধার হয়। (Maldah News)
Maldah News
Maldah News
advertisement

ওই ঘটনার তদন্তে নেমে বৈষ্ণবনগর থানার সিভিক ভলান্টিয়ার সনাতন মন্ডল ও তার স্ত্রী মানসী মণ্ডল ওরফে ঝুমা মন্ডলকে গ্রেফতার করেছে। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। সনাতন মন্ডলের স্ত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন অবিবাহিত সিভিক ভলান্টিয়ার বচ্চন। বিষয়টি জানার পরে সহকর্মী সিভিক ভলান্টিয়ার বচ্চনকে খুনের পরিকল্পনা করে সনাতন।

advertisement

আরও পড়ুন: অপেক্ষার অবসান, রণবীর-আলিয়ার অনস্ক্রিন চুম্বন থেকে দুরন্ত VFX! জমজমাট ব্রহ্মাস্ত্র ট্রেলার

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন স্ত্রীর মোবাইল থেকে ফোন করে রাতে বাড়ির কাছে ডাকা হয় বচ্চনকে। এরপর এলোপাথাড়ি কুপিয়ে খুনের পর দেহ ফেলে আসা হয় প্রায় পাঁচশো মিটার দূরে বেদরাবাদ স্বাস্থ্য কেন্দ্রের পেছনে পাটক্ষেতে। পরদিন সকালে দেহ দেখতে পান স্থানীয়রা।

advertisement

আরও পড়ুন: রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'-এ রয়েছেন দীপিকা পাড়ুকোন? ভক্তমহলে তুমুল উন্মাদনা

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

ঘটনার পরে নিহত বচ্চনের মোবাইল ফোনের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। এরপরে থানায় তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় থানার সিভিক ভলান্টিয়ার সনাতনকে। পুলিশের দাবি, জেরার মুখে খুনের কথা স্বীকার করেছে সনাতন। সস্ত্রীক সিভিক ভলান্টিয়ারকে বুধবার মালদহ আদালতে হাজির করবে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maldah News: অবশেষে বচ্চন মণ্ডলের 'খুনি' পুলিশের জালে, গ্রেফতার ২
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল