TRENDING:

Malda News: মালদহর এই পোস্ট অফিসে 'জুতো সেলাই' থেকে 'চণ্ডীপাঠ',সবই সামলান মহিলারা

Last Updated:

Malda News: পোস্টাল অ্যাকাউন্ট, চিঠি বুকিং, স্পিড পোস্ট, পার্সেল বুকিং-সহ বিভিন্ন ধরনের কাজ হয় মহিলা পরিচালিত এই পোস্ট অফিসে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মালদহে গোটা একটি পোস্ট অফিস পরিচালিত হয় শুধুমাত্র মহিলাদের দ্বারা। সব কাজই করেন মহিলারা। মহিলা পরিচালিত এই পোস্ট অফিসটি রয়েছে মালদহ শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত রথবাড়ি মোড় এলাকায়। এই পোস্ট অফিসের সমস্তরকম কাজকর্ম সামলান দায়িত্বে থাকা মোট তিনজন মহিলা। প্রায় আট বছর ধরে এই পোস্ট অফিসে পোস্টমাস্টার, মেল ক্যারিয়ার, জিডিএস প্যাকার পদের দায়িত্বভার সামলান মহিলারা। পোস্টাল অ্যাকাউন্ট, চিঠি বুকিং, স্পিড পোস্ট, পার্সেল বুকিং-সহ বিভিন্ন ধরনের কাজ হয় মহিলা পরিচালিত এই পোস্ট অফিসে।
advertisement

মালদহ বিভাগের পোস্ট অফিস সুপারিন্টেন্ডেন্ট উৎপল কুমার রায় জানান, “মহিলা পরিচালিত এই পোস্ট অফিস নারী শক্তির অন্যতম উদাহরণ। আগে এই পোস্ট অফিসটি সাধারণ পোস্ট অফিসের মতো ছিল। কেন্দ্র সরকারের প্রকল্প অনুযায়ী সারা দেশের প্রতিটি জেলায় একটি করে মহিলা পরিচালিত পোস্ট অফিস করার পরিকল্পনা নেওয়া হয়। সেই মতো ২০১৮ সালে এই পোস্ট অফিসকে মহিলা পরিচালিত পোস্ট অফিস হিসেবে গঠন করা হয় যেখানে বর্তমানে শুধুমাত্র মহিলারা অফিসের সমস্তরকম দায়িত্ব সামলান। মূলত সাধারণ পোস্ট অফিসের মতোই পরিষেবা রয়েছে এই পোস্ট অফিসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জিএম মোমিন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: মালদহর এই পোস্ট অফিসে 'জুতো সেলাই' থেকে 'চণ্ডীপাঠ',সবই সামলান মহিলারা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল