TRENDING:

Malda News: নর্দমায় ভাসছে যুবকের মৃতদেহ! মালদহে হাড়হিম করা কাণ্ড, তীব্র চাঞ্চল্য এলাকায়

Last Updated:

Malda News: জানা যাচ্ছে, শনিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে। রাস্তার ধারে একটি নর্দমায় মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, সেবক দেবশর্মাঃ নতুন বছর শুরু হয়েছে এখনও এক সপ্তাহও হয়নি। এর মধ্যেই মালদহে চাঞ্চল্যকর ঘটনা। নর্দমা থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এলাকায় চাঞ্চল্য
এলাকায় চাঞ্চল্য
advertisement

জানা যাচ্ছে, শনিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে। রাস্তার ধারে একটি নর্দমায় মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। তাঁরা এসেই নর্দমা থেকে দেহ উদ্ধার করেন। এলাকার নর্দমা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ ভিনরাজ্যে কাজে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু! খু*নের অভিযোগ পরিবারের, দানা বাঁধছে রহস্য

advertisement

গতকাল মালদহের কৃষ্ণপল্লী সাবওয়ে সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। অসাবধানতাবশত নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। কেউ কেউ আবার মনে করছেন, নেশার ঘোরে নর্দমায় পড়ে গিয়েও দুর্ঘটনা ঘটতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

নববর্ষের রেশ পুরোপুরি কাটার আগেই মালদহে চাঞ্চল্যকর ঘটনা। গতকাল বিকেল নাগাদ রাস্তার ধারের নর্দমায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই প্রয়াত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গেই কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেই নিয়েও বিভিন্ন অনুমান করছেন স্থানীয়রা। এবার এই ঘটনায় কী তথ্য উঠে আসে সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: নর্দমায় ভাসছে যুবকের মৃতদেহ! মালদহে হাড়হিম করা কাণ্ড, তীব্র চাঞ্চল্য এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল