খবর পেয়ে এলাকায় পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। ততক্ষণে ড্রেনে পড়ে থাকা মৃতদেহ দেখতে এলাকায় জমে গিয়েছে ভিড়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিড় সরিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, নেশার ঘোরে অসাবধানতাবশত নর্দমায় পড়ে গিয়ে আর উঠতে পারেনি যুবক। যার ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 03, 2026 7:25 PM IST
