TRENDING:

Mahakumbh 2025: চরম অব্যবস্থা কুম্ভে, ফেরার পথে ট্রেনেই মারা গেলেন বাংলার ব্যবসায়ী

Last Updated:

কুম্ভস্নান শেষে বাড়ি ফেরার পথে মৃত্যু শিলিগুড়ির হল এক ব্যবসায়ীর। মৃতের নাম রমেশ জসওয়াল (৪৯)। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে কুম্ভস্নান ঘিরে গোটা দেশেই চরম উন্মাদনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: কুম্ভস্নান শেষে বাড়ি ফেরার পথে মৃত্যু শিলিগুড়ির হল এক ব্যবসায়ীর। মৃতের নাম রমেশ জসওয়াল (৪৯)।
কুম্ভস্নান থেকে ফেরার পথে মৃত বাংলার ব্যবসায়ী। (প্রতীকী ছবি)
কুম্ভস্নান থেকে ফেরার পথে মৃত বাংলার ব্যবসায়ী। (প্রতীকী ছবি)
advertisement

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে কুম্ভস্নান ঘিরে গোটা দেশেই চরম উন্মাদনা। দেশ-বিদেশ থেকে ভিড় করছেন হাজার হাজার পুণ্যার্থীরা। পশ্চিমবঙ্গ থেকেও রওনা দিয়েছিলেন রমেশ। দুই বন্ধু গত ৭ ফেব্রুয়ারি কুম্ভে গিয়েছিলেন। ফেরার সময় রাজধানীতে ফিরছিলেন তিনি।

আরও পড়ুন: সুখবর! ৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, বাজেটে বড় ঘোষণা চন্দ্রিমার

advertisement

রাজধানীর এসি এ১ কোচের ১৩ নং আসনে আসার কথা ছিল তাঁর। পুলিশ সূত্রে খবর, প্রয়াগরাজ স্টেশনে ভিড়ে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। প্রচণ্ড ভিড়ে নিজের আসনই পাননি রমেশ। ধাক্কাধাক্কি, চাপাচাপিতে শ্বাসকষ্টে মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। অসুস্থ রমেশকে পটনা স্টেশনে নামানো হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় পটনার হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বুধবার, পটনা থেকে সড়ক পথে দেহ আনা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

advertisement

আরও পড়ুন: ২০২৪-এর গরমকে কয়েক গোল দেবে ২০২৫? চাঁদিফাটা গরমের সঙ্গে হিটওয়েভের আগুনে স্পেল মার্চ থেকেই

এরপরেই ক্ষোভে ফেটে পড়ে রমেশের পরিবার। ট্রেনে চরম অব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছে মৃতের পরিবার। চরম অব্যবস্থার কারণে শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে বলেই অভিযোগ পরিবারের।

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা 'অস্ত্র'! জুন মাস থেকে মহিলারা কত টাকা পাবেন মাসে? বিরাট ঘোষণা শুভেন্দুর
আরও দেখুন

এই প্রসঙ্গে, ১১ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক নান্টু পাল সুব্যবস্থার দাবী জানিয়েছেন। তিনি আরও জানান, প্রশাসন, রেল কর্তাদের আরও সতর্ক হওয়ার আর্জি জানান ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mahakumbh 2025: চরম অব্যবস্থা কুম্ভে, ফেরার পথে ট্রেনেই মারা গেলেন বাংলার ব্যবসায়ী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল