advertisement

DA Hike West Bengal Budget 2025: সুখবর! ৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, বাজেটে বড় ঘোষণা চন্দ্রিমার

Last Updated:

DA Hike West Bengal Budget 2025: রাজ্য বাজেটের শুরুতেই সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৪ শতাংশ।

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৪ শতাংশ
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৪ শতাংশ
কলকাতা: রাজ্য বাজেটের শুরুতেই সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৪ শতাংশ। ২০২৫-এর এপ্রিল মাস থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ। মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বাড়ার ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে অষ্টম পে কমিশন ঘোষণা হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন একধাক্কায় ১০-৩০ শতাংশ হারে বাড়তে চলেছে। এই অবস্থায় রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে সপ্তম পে কমিশনের হিসাবে ডিএ বৃদ্ধির দাবি আরও জোরদার হয়েছিস।
আরও পড়ুন: আপনার কি ‘আয় আঠাশ টাকা’ দশা? কিছুতেই টাকা থাকে না হাতে? বাস্তুদোষ জীবন ছারখার করে, জানুন
২০২৫ সালের নভেম্বর মাসে রাজ্যের ষষ্ঠ পে কমিশনের ঘোষণা হয়েছিল। তারপর প্রায় এক দশক অতিবাহিত হয়েছে। সেই জায়গা থেকে এখনও পর্যন্ত সপ্তম পে কমিশন নিয়ে কোনও খবর ছিল না। এদিন রাজ্য বাজেট ঘোষণার আগে থেকেই রাজনৈতিকমহলে গুঞ্জন ছিল ডিএ বাড়তে পারে রাজ্য সরকারের।
advertisement
advertisement
আরও পড়ুন: থালায় ভাত বেড়ে রাখা, একটা ফোন আসতেই ঘরে গেল মাধ্যমিক পরীক্ষার্থী! তারপর? শিউরে উঠবেন
আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই বাজেটে ৪ থেকে ৬ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা হতে পারে। বিকেল চারটেয় বাজেট পেশ করা শুরু করতেই অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন৷
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
DA Hike West Bengal Budget 2025: সুখবর! ৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, বাজেটে বড় ঘোষণা চন্দ্রিমার
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement