রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মালদহ টাউন স্টেশনে এক নম্বর প্লাটফর্মে এসে পৌঁছয় ফারাক্কা এক্সপ্রেস। সেই সময় সাধারণ কামরায় ওই যাত্রীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান অন্যান্য রেল যাত্রীরা। খবর দেওয়া হয় রেল পুলিশকে। রেল পুলিশ ওই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনে।
আরও পড়ুন: 'অনারেবল' অনুব্রত মণ্ডল! 'প্রভাবশালী' নেতাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ CBI-এর!
advertisement
আরও পড়ুন: মদের সঙ্গে এ কী মেশানো হল, পরপর মৃত্যু চার জনের! বারুইপুরে হাড়হিম ঘটনা
বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই রেল যাত্রী। তবে, অচৈতন্য থাকায় রেল পুলিশ তাঁর নাম ও পরিচয় জানতে পারেনি। কোথা থেকে তিনি ফারাক্কা এক্সপ্রেসে উঠেছিলেন বা তাঁর গন্তব্যস্থল কোথায় জানার চেষ্টা করছে রেল পুলিশ।
advertisement
Location :
First Published :
Mar 16, 2022 2:53 PM IST
