TRENDING:

Leopard Attack: চায়ের ফুল তোলার সময় আচমকা হামলা! লেপার্ডের আক্রমণে জখম মহিলা, শীতের বিকেলে নাগরাকাটায় শোরগোল

Last Updated:

Leopard Attack: জানা গিয়েছে, আচমকাই একটি লেপার্ড ঝোপ থেকে বেরিয়ে ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই দৃশ্য দেখে তাঁর ভাই-বোনেরা চিৎকার চেঁচামেচি জুড়ে দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাগরাকাটা, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ উত্তরবঙ্গে ফের লেপার্ডের হামলায় জখম এক। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে। এবার ঘটনাস্থল জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ি যমুনাবাড়ি এলাকা।
লেপার্ড | প্রতীকী ছবি
লেপার্ড | প্রতীকী ছবি
advertisement

জানা যাচ্ছে, এদিন চা বাগানে চা পাতা গাছের ফুল তুলতে গিয়েছিলেন ওই মহিলা। সেই সময় একটি ছোট চা বাগানে লেপার্ডের হামলায় আহত হন তিনি। আহত মহিলা ৫৫ বছর বয়সী মকলুবা মাঝি।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, কীসের কাজ কেমন চলছে! উন্নয়নের হালহকিকত জানতে ঝাড়গ্রামে হাইভোল্টেজ মিটিং

advertisement

জানা গিয়েছে, ওই মহিলারা তিন ভাই-বোন মিলে পাশেই একটি ছোট চা বাগানে চায়ের ফুল তুলছিলেন। সেই সময় আচমকাই একটি লেপার্ড ঝোপ থেকে বেরিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। সেই দৃশ্য দেখে তাঁর ভাই-বোনেরা চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। সেই সময় লেপার্ডটি তাঁকে ছেড়ে পালিয়ে যায়। লেপার্ডটি চলে যাওয়ার পর আহত মহিলাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

প্রসঙ্গত, উত্তরবঙ্গে লেপার্ডের হামলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। এবার চা বাগানে চায়ের ফুল তুলতে গিয়ে আহত হলেন এক মহিলা। চায়ের ফুল তোলার সময় আচমকাই লেপার্ডটি ঝোপ থেকে বেরিয়ে ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে বলে খবর। বর্তমানে ওই মহিলার হাসপাতালে চিকিৎসা চলছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard Attack: চায়ের ফুল তোলার সময় আচমকা হামলা! লেপার্ডের আক্রমণে জখম মহিলা, শীতের বিকেলে নাগরাকাটায় শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল