ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ভোটপাড়া এলাকায়। রাতের অন্ধকারে হাতির দল যখন দিশেহারা হয়ে রেললাইন পার হচ্ছিল, ঠিক তখনই দ্রুতগতির ট্রেন এসে ধাক্কা দেয়। দাঁতালটি ঘটনাস্থলেই মারা যায়। শাবকটি গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বনদফতরের কর্মীরা দ্রুত পৌঁছে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
মায়ের ছদ্মবেশে তিন বছর ধরে পেনশন তুলছিলেন ছেলে! গ্রেফতারের পর সামনে এল বিভীষিকাময় প্রতারণা
advertisement
গলছে হিমবাহের বরফ! তবু কেন নেমে যাচ্ছে জলস্তর? ৩ শক্তির খেল! গবেষণা জানাচ্ছে ভয়ঙ্কর সত্যি
অঞ্চলে হাতি-ট্রেন সংঘর্ষ নতুন নয়। বারবার সতর্কতা ও গতি নিয়ন্ত্রণের নির্দেশ থাকলেও, উত্তরবঙ্গের হাতি করিডোরে দুর্ঘটনা যেন থামছেই না। আচমকা রেললাইনের উপর চলে আসে হাতির পাল। সে সময় ট্রেন ছুটে এলে গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না অনেক সময়ে। এই কারণেই বার বার ঘটে চলে দুর্ঘটনা।
advertisement
Location :
Dhupguri,Jalpaiguri,West Bengal
First Published :
Nov 30, 2025 10:39 AM IST
