জলপাইগুড়ি শহর থেকে দশ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। সীমান্তে যাতাযাতের ক্ষেত্রে তিন নম্বর ঘুমটি রাজ্য সড়ক ব্যবহার করে থাকে বিএসএফ। ফ্লাইওভার না থাকায় ট্রেন আসা যাওয়ার সময় সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ যানজটের মুখে পড়তে হয় বাহিনীর জওয়ানদের।
advertisement
এই সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরেই ফ্লাইওভারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। তবে বর্তমান পরিস্থিতিতে এই সড়কের গুরুত্ব বিবেচনা করে এদিন জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন তিন নম্বর ঘুমটি পরিদর্শন করেন রেলের আধিকারিকরা।
advertisement
ছিলেন এডিআরএম কাটিহার অজয় সিং, জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়, রেলের যাত্রী সাচ্ছন্দ্য কমিটির সদস্য পার্থ রায়।
শান্তনু কর
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2025 2:38 PM IST
