ঘটনা জানাজানি হতেই দিশেহারা পরিবার থানার দারস্থ হয়। জানা গিয়েছে, জলপাইগুড়ি পৌরসভার ৪ নম্বর কামার পাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা মজিরাম খাতুনের একমাত্র ছেলে সোহেল হোসেন। মোবাইলে অতিরিক্ত গেম খেলার কারণে বাড়ি থেকে বকাবকি করা হয় তাকে।
advertisement
তারপরেই বৃহস্পতিবার বাড়ি ছেড়ে চলে যায়। আজ নিয়ে দু’দিন হল সোহেল নিখোঁজ। চারদিকে খোঁজাখুঁজি করার পরও এখনও পর্যন্ত মেলেনি তার ছেলের খোঁজ।
এই বিষয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানায় একটি মিসিং ডাইরিও করেন নিখোঁজ ছেলের পরিবার। আজ শনিবার সকালে দিন বাজার এলাকায় খোঁজ চালানো হয়। খোঁজ নেওয়া হয় প্রাক্তন কাউন্সিলরের কাছেও। কিন্তু এখনও পর্যন্ত সেই ছেলেটির কোনও খোঁজ মিলেনি। এদিকে ছেলের খোঁজে না পেয়ে দিশেহারা অবস্থা পরিবার লোকজনদের। বিষয়টিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2024 6:56 PM IST






