TRENDING:

Alipurduar News: রাস্তায় নাচ দেখিয়ে ভাইরাল অমৃত রায়! উপার্জনের টাকা দিয়ে কী করেন তিনি? জানলে অবাক হবেন 

Last Updated:

রাস্তায় নাচ দেখিয়ে যে টাকা উপার্জন হয় তা দিয়ে না খেতে পাওয়া মানুষদের মুখে অন্ন তুলে দেন অমৃত রায়। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন রাস্তায় মাঝেমধ্যে নাচতে দেখা যায় তাকে। আলিপুরদুয়ারবাসী অবশ্য তাকে স্ট্রিট ডান্সার হিসেবে বেশি তাকে চেনেন।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: রাস্তায় নাচ দেখিয়ে যে টাকা উপার্জন হয় তা দিয়ে না খেতে পাওয়া মানুষদের মুখে অন্ন তুলে দেন অমৃত রায়। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন রাস্তায় মাঝেমধ্যে নাচতে দেখা যায় তাকে। আলিপুরদুয়ারবাসী অবশ্য তাকে স্ট্রিট ডান্সার হিসেবে বেশি তাকে চেনেন।
advertisement

নাচ করেই মন থেকে আনন্দ পান অমৃত রায়। রোবোটিক্স থেকে শুরু করে কনটেম্পোরারি সব ধরণের নাচ রাস্তাতেই দেখান অমৃত।তার কথাতে রাস্তাতে নাচ দেখাতে পারার মধ্যে আলাদা এক আনন্দ রয়েছে। যারা পথচারী তারা কিছুটা সময় দাঁড়িয়ে তার নাচ দেখেন।তার প্রশংসা করেন আবার কেউ কেউ তাকে তার নাচ আরও ভাল কী করে সম্ভব হবে তার পরামর্শ দেন।ভাল, মন্দ সব অভিজ্ঞতা নিয়ে অমৃত নেচে যান।অমৃত অবস্থাপন্ন ঘরের ছেলে একদম নন। দিন আনতে পান্তা ফুরোনোর জোগাড় তাঁদের পরিবারে।

advertisement

এখন দেখছেন স্থল? আগে এই ৫ স্থানই ছিল অথৈ সমুদ্রের তলায়! জানেন কোনগুলো?

কিছুতেই ওজন বাড়ছে না আপনার সন্তানের? পেডিয়াট্রিশিয়ান জানালেন ৫টি ডায়েট টিপস, যা দ্রুত শিশুকে স্বাস্থ্যবান করবে

নাচ ছোট থেকে কারও কাছে শেখেননি তিনি।টিভি দেখে আর কিছুটা মন থেকে যে স্টেপ আসে তা দিয়েই নাচ তোলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে অমৃতের রোবোটিক্স ড্যান্স দেখলে মুগ্ধ হতে হয়। শহরের ব্যস্ততম রাস্তাগুলি নাচ দেখানোর জন্য বেছে নেন অমৃত।হাতে ব্লু টুথ স্পিকার নিয়ে অমৃতকে শহরে ঘুরে বেড়াতে দেখলে আলিপুরদুয়ারবাসী তৈরি হয়ে যায় নাচ দেখার জন্য। অমৃত রায় জানান, “আমি নাচ করি মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য। পাশাপাশি যা অর্থ উপার্জন করি তা না খেতে পাওয়া মানুষদের দিয়ে দেই।তারা খুশি থাকেন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

সপ্তাহে কোনও সময় তিনদিন আবার কোনও সময় দুদিন নাচ দেখাতে দেখা যায় এই স্ট্রিট ডান্সারকে। অমৃতের এই নাচ দেখে তার সোশ্যাল মিডিয়াতেও হয়েছে প্রচুর ফলোয়ার।তাকে রাস্তায় নাচতে দেখলে মোবাইল ক্যামেরা অন করেন অনেকেই।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: রাস্তায় নাচ দেখিয়ে ভাইরাল অমৃত রায়! উপার্জনের টাকা দিয়ে কী করেন তিনি? জানলে অবাক হবেন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল