তিন বছরে চারটি গন্ডার খুন করে চোরা শিকারিরা। ২০১৮ সালের এপ্রিল মাসে গরুমারার জঙ্গলে জোড়া গন্ডার খুনের খুনের ঘটনায় মুয়াং নামে মণিপুরের এক চোরাশিকারিকে গ্রেফতার করে বন দফতর। স্থানীয় দুস্কৃতীদের সঙ্গে যোগসাজশ করে জঙ্গলে ঢুকে শিকার করে পালিয়ে যেত চোরা শিকারিরা।
আরও পড়ুন: ৫০ টাকাতেই কোটিপতি! এই নোটটি আপনার কাছে আছে? থাকলে মুহূর্তেই মালামাল
advertisement
বন দফতর সূত্রে খবর, গোয়েন্দা সূত্রে শিকারি হামলার খবর আসার পরেই গরুমারা জাতীয় উদ্যান জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এসএসবি এবং সশস্ত্র পুলিশ বাহিনীকে নিয়ে বন টহল দিচ্ছেন বন কর্মীরা। পাশাপাশি এক সময় চোরা শিকারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত এমন ৬ জনকে আটক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2023 2:42 PM IST
