পুলিশ সূত্রে জানা গিয়েছে ,মৃতার নাম বিলকিস বিবি(৩৮)। তাঁর স্বামী মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, বাড়ির পাশে বিয়ে হওয়া এক আত্মীয়ের সঙ্গে পরকিয়ায় জড়ায় মোস্তাফিজুর।
advertisement
তিনমাস আগে তাকে নিয়ে চলেও যায় ভিনরাজ্যে। সম্প্রতি গ্রামে ফিরে দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে বাড়িতে আসে মোস্তাফিজুর। এরপর থেকেই প্রথম পক্ষের স্ত্রীর উপর অত্যাচার শুরু হয় বলে দাবি।
advertisement
শেষে সোমবার রাতে শোওয়ার ঘরে বিলকিসকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। এ নিয়ে অভিযুক্ত জামাই-সহ চারজনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ করেছেন মৃতার বাবা সাহাবুদ্দিন। তিনি উপযুক্ত শাস্তিরও দাবি জানিয়ছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2025 5:48 PM IST
