কখনও বাঘের হাত থেকে মানুষকে বাঁচাতে, আবার কখনও মানুষের হাত থেকে বাঘকে বাঁচাতে -- সারাদিন দৌড়ঝাঁফ করেই কাজ করতে হয় বনকর্মীদের। কিন্তু আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে বর্মের মতো বিশেষ পোশাক পেয়ে হাঁটাচলাই দুষ্কর হয়েছে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীদের।
পোশাকের ওজন ২৭ কেজি৷ ধাতব নেটের উপর ভারী কাপড় দিয়ে তৈরি জ্যাকেট৷ জ্যাকেট ছাড়াও রয়েছে লোহার হেলমেট, প্যান্ট৷ ২৭ কেজি তো শুধু পোশাকেরই ওজন। এছাড়াও থাকে ঘুমপাড়ানি বন্দুক ও আনুসাঙ্গিক। বাঘকে তাড়া করা তো দূরের কথা, পোশাক পরে হাঁটতে চলতেই কষ্ট হচ্ছে বন দফতরের কর্মীদের।
advertisement
হিংস্র বন্যপ্রাণীকে ধরতে গিয়ে প্রায়ই আক্রান্ত হন বন দফতরের কর্মীরা। চাই নিরাপত্তা। তবে এই বিশালকার পোশাকে বিপত্তি বাড়বে বলেই মত বন দফতরের কর্মীদের।
Location :
First Published :
Jul 29, 2019 11:28 PM IST
