TRENDING:

Fire Incident: শর্ট সার্কিটে কয়লা বোঝায় ডাম্পারে বিধ্বংসী আগুন, ছাই হয়ে গেল কেবিন

Last Updated:

Fire Incident: শীতের সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়লা বোঝায় ডাম্পার। চালক কোন ভাবে গাড়ি থেকে ঝাপিয়ে নিজের প্রান বাঁচাতে পেরেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: শীতের সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়লা বোঝায় ডাম্পার। চালক কোন ভাবে গাড়ি থেকে ঝাপিয়ে নিজের প্রান বাঁচাতে পেরেছে। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের ধসল গ্রামের মোড়ে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ পয়লা বৈশাখকে ‘প্রতিষ্ঠা দিবস’ ঘোষণার দাবি রাজ্যসভায়, তৃণমূল সাংসদ ঋতব্রতের জোরালো সওয়াল

জানা গেছে জামুড়িয়ার একটি লৌহ ইস্পাত কারখানায়, তপসি রেলওয়ে সাইডিং থেকে কয়লা বোঝায় করে নিয়ে যাওয়ার সময় হয় এই ঘটনা। সম্ভবত শর্ট-সার্কিটের জেরেই আগুন লেগে যায় ডাম্পারের কেবিনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

রানীগঞ্জের দমকল বিভাগকে খবর দেওয়ার পরই দমকলের একটি ইঞ্জিন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। যদিও তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ওই ডাম্পারের কেবিন। ওই ডাম্পারে থাকা বিশাল পরিমাণ কয়লার স্তুপ, আগুন লাগা থেকে রক্ষা পায়। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fire Incident: শর্ট সার্কিটে কয়লা বোঝায় ডাম্পারে বিধ্বংসী আগুন, ছাই হয়ে গেল কেবিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল