রাস্তার পাশে বিশাল বটগাছের নীচে এই পঞ্চমুখী হনুমান মন্দির প্রতিষ্ঠা করে ছিলেন করপত্রিজি মহারাজ নামে এক সাধু। তিনি কোথা থেকে এসেছিলেন সেই রহস্য আজও ভেদ করতে পারেননি কেউই। তাঁর হাত দিয়েই মন্দিরে প্রতিষ্ঠা পান নেতাজি। নিত্যপুজোর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বিশেষ পুজো পাঠেরও সূচনা করে দিয়ে যান তিনি।
advertisement
সেই থেকে আজও মন্দিরে ঘটা করে পালিত হয়ে আসছে নেতাজির জন্মদিন। বৃহস্পতিবারও সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পুজোপাঠ। তার সাক্ষী থাকতে সমবেত হয়েছেন দর্শনার্থীরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2025 12:32 PM IST
