TRENDING:

Alipurduar News: কলা খেতে জঙ্গল ছেড়ে কলাবাগানে হাতি! তারপর যা ঘটল...

Last Updated:

ফের লোকালয়ে দাপিয়ে বেড়াল একটি হাতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ফের লোকালয়ে দাপিয়ে বেড়াল একটি হাতি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার পূর্ব সাতালি এলাকায়। হাতির তান্ডবে ভাঙা পড়েছে প্রচুর ঘর, নষ্ট হয়েছে জমির ফসল।
হাতি
হাতি
advertisement

স্থানীয় সূত্রের খবর, কালচিনি ব্লকের পূর্ব সাতালি এলাকায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে এদিন ভোরে একটি বুনো হাতি পূর্ব সাতালি এলাকায় দাপিয়ে বেড়ায়। নষ্ট করে একাধিক চাষির ফসল। এর পর হাতিটি পূর্ব সাতালি এলাকার গুদামডাবরিতে এসে পৌঁছায়। যখন হাতিটি কলা বাগানে কলা গাছ খাচ্ছিল এমন সময় লোকজন হাতির শব্দ শুনতে পায়। শব্দবাজি পুড়িয়ে হাতিটিকে সেখানে থেকে বের করার চেষ্টা চলতে থাকে। পরর্বতীতে ঘটনাস্থলে বনকর্মীরা এসে হাতিটিকে জঙ্গলমুখী করে।

advertisement

আরও পড়ুন: শান্তিনিকেতনের আদলে গাছের তলায় ক্লাস! তবে ইচ্ছে করে নয়, দায়ে পড়ে

বনকর্মীদের মতে, হাতি কলা খেতে ভালবাসে তাই জঙ্গল ছেড়ে লোকালয়ে খাবারের সন্ধানে প্রতিদিন প্রবেশ করছে। পাশাপাশি এখন হাতি সুপারি গাছের পাতা খেতে শুরু করছে। সুপারি গাছের পাতার গুড়িগুলো মিষ্টি হয় বলে হাতি সুপারি গাছও নষ্ট করছে। যাদের ফসল নষ্ট হয়েছে তারা ক্ষতিপূরণের জন্য আবেদন করলে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আরও আকর্ষণীয় পুরুলিয়া পর্যটন, শিল্পীর রঙ-তুলির ছোঁয়ায় সেজে উঠছে জয়চণ্ডী ও নিলডি পাহাড়
আরও দেখুন

Annanya Dey

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: কলা খেতে জঙ্গল ছেড়ে কলাবাগানে হাতি! তারপর যা ঘটল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল