TRENDING:

Alipurduar News: সব কালো! চা পাতার রঙ বদলে যাচ্ছে কেন? চিন্তায় ডুয়ার্সের চা বাগান কর্তৃপক্ষ 

Last Updated:

চা বাগানে গেলে এই দৃশ্য দেখলে হতে পারে আপনার মন খারাপ।চায়ের গুণগত মান নিয়ে থেকে যেতে পারে প্রশ্ন। হটাৎ করেই ডুয়ার্সের চা পাতা কালো হয়ে যাচ্ছে।চা বিশেষজ্ঞদের মতে এটি একটি খারাপ সংকেত। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: চা বাগানে গেলে এই দৃশ্য দেখলে হতে পারে মন খারাপ। চায়ের গুণগত মান নিয়ে থেকে যেতে পারে প্রশ্ন। আচমকা ডুয়ার্সের চা পাতা কালো হয়ে যাচ্ছে। চা বিশেষজ্ঞদের মতে এটি একটি খারাপ সংকেত। চা-পাতা এরকম কালো হতে থাকলে তা উৎপাদনে ক্ষতির বার্তা বয়ে নিয়ে আসবে।
advertisement

বিশেষ করে ইস্টার্ন ডুয়ার্স এলাকার চা বাগানগুলিতে গেলে দেখা যাচ্ছে চা গাছের পাতার রং সবুজের বদলে কালো হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে গত দুবছরে চা বাগানে এই ছবি দেখা যাচ্ছিল। তবে তা ছিল কম পরিমাণে। এবারে বেশির ভাগ চা গাছের পাতা কালো হয়ে উঠেছে। যার ফলে উৎপাদন কমছে, বাড়ছে কীটনাশকের খরচ। কেন এমন চা গাছের পাতার রং কালো হয়ে উঠছে?

advertisement

এই প্রসঙ্গে একদল বিশেষজ্ঞ জানাচ্ছেন বৃষ্টি পরিমাণের চেয়ে কম হওয়ার কারণে এমনটা হচ্ছে। আরেক দল বিশেষজ্ঞ জানিয়েছেন কোন অপকারী ব্যাকটেরিয়া প্রথমে মাটির উর্বরতা নষ্ট করছে, তারপর তা গাছের স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে। ডুয়ার্স মানে জঙ্গলের পাশাপাশি চা বলয়। এই এলাকার চা বাগানের অপরূপ সৌন্দর্য ও চা পাতা নিতে ছুটে আসেন দূর দূরান্তের পর্যটকেরা।

advertisement

আরও পড়ুন: নীতি আয়োগের রিপোর্টে ‘এগিয়ে বাংলা’! বিশেষ করে কর্মসংসস্থানে…এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

জেনারেল ম্যানেজার টিএন পান্ডে বলেন, “চা গাছের পাতা কালো হয়ে উঠছে অস্বাভাবিকভাবে। চা পাতা উৎপাদন কী হবে? তার চেয়ে বাড়ছে কীটনাশক ছড়ানোর খরচ। আগে যেখানে ২৫ হাজার টাকার কীটনাশক ছড়ানো হত, এখন সেখানে খরচ হচ্ছে ৬৫ হাজার টাকার মতো।” অন্যদিকে কালচিনি ব্লকের ডিমা চা বাগানের ম্যানেজার দিব্যেন্দু নন্দী বলেন, “যে বৃষ্টি দরকার ছিল এই সময়ে সেই পরিমাণ বৃষ্টি হয়নি। গুণমান চা পাতা উৎপাদন হ্রাস পেয়েছে।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: সব কালো! চা পাতার রঙ বদলে যাচ্ছে কেন? চিন্তায় ডুয়ার্সের চা বাগান কর্তৃপক্ষ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল