TRENDING:

হেনস্থার ভয় থাকলেও পেট বড় বালাই! মালদহ স্টেশনে পরিযায়ীদের ভিড় দেখলে চমকে যাবেন

Last Updated:

ভিন রাজ্যে হেনস্থার শিকার হলেও পেটের দায়ে এখনও ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। মালদহ জেলার বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যের পাড়ি দিতে জড়ো হচ্ছেন মালদা টাউন স্টেশনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

জেলার বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে পাড়ি দিতে জড়ো হচ্ছেন মালদা টাউন স্টেশনে। দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন কাজের উদ্দেশ্যে। কয়েক দশক ধরে ভিন রাজ্যে কাজ করে আসছেন জেলার বহু পরিযায়ী শ্রমিক।

ঘুমের মধ্যে বীভৎস কামড়! ধড়ফড় করে উঠে আলো জ্বালাতেই ঢুকে গেল প্যান্টের মধ্যে! এটা কী?

advertisement

চিনের মাঠে বড় প্লেয়ার! ভারতের ‘ব্রহ্মোস’ মিসাইলের প্রথম ক্রেতা কে জানেন? জোরদার নতুন সমীকরণ  

জেলা শ্রমিক দফতরের সূত্রে জানা গিয়েছে, কর্ম সাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের অধীনে মালদহ জেলায় প্রায় ২ লক্ষ ৪৬ হাজার পরিযায়ী শ্রমিক নথিভুক্ত হয়েছেন। তবে ভিন রাজ্যে জেলার মোট কতজন শ্রমিক কাজ করেন তার সঠিক তথ্য আপাতত জানা যায়নি। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের স্বাভাবিক বা দুর্ঘটনা বশত প্রাণহানি হলে রাজ্য সরকারের প্রকল্পের অধীনে পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে। পাশাপাশি ভিন রাজ্যে জেলার পরিযায়ী শ্রমিকরা কোনোরকম সমস্যায় পড়লে রাজ্য সরকারের তরফে সেই রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হচ্ছে।

advertisement

প্রসঙ্গত এ রাজ্যের বাঙালিদের বাংলাদেশি সন্দেহে দেশের বিভিন্ন রাজ্যে হেনস্থা এবং অত্যাচারের শিকার হতে দেখা দিয়েছে। যার ফলে বাঙালি হেনস্থার প্রতিবাদে তোলপাড় দেখা গিয়েছিল রাজ্যজুড়ে। তবে এখনও বিভিন্ন রাজ্যে বাঙালিরা কাজ করছেন নির্দ্বিধায়। তাই প্রতিদিন বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে দেখা যাচ্ছে মালদহ জেলার বহু পরিযায়ী শ্রমিকদের।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জিএম মোমিন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হেনস্থার ভয় থাকলেও পেট বড় বালাই! মালদহ স্টেশনে পরিযায়ীদের ভিড় দেখলে চমকে যাবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল