TRENDING:

Darjeeling News: আমাদের পাড়া আমাদের সমাধানের জয়জয়কার! ৩ মাসের মধ্যে এলাকায় ১০টি স্ট্রিট লাইট, আনন্দে আত্মহারা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা

Last Updated:

Darjeeling News: ৩ লক্ষ টাকা খরচে গ্রামে বসছে ১০ টি সৌরচালিত স্ট্রিট লাইট। এতে এলাকায় চুরি ও নেশাগ্রস্তদের দাপট কমবে বলে মনে করছেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ আলোর অভাবে গ্রামে চুরি ও নেশাগ্রস্তদের দাপট বেড়েছিল। সীমান্তের সেই গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধানে প্রকল্পে স্ট্রিট লাইটের আবেদন করা হয়। মাত্র ৩ মাসেই স্ট্রিট লাইট বসানোর কাজ শুরু করল প্রশাসন। স্বভাবতই এতে খুশি স্থানীয়রা।
স্ট্রিট লাইট
স্ট্রিট লাইট
advertisement

খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের গ্রাম গৌরসিং জোত। এই গ্রামে একদিকে যেমন নেশাগ্রস্তদের দাপট, তেমনই চুরির ঘটনাও কম নয়। সন্ধ্যা হলেই গ্রামের রাস্তা অন্ধকারে ঢেকে যায়। গত অগাস্ট মাসে আমাদের পাড়া আমাদের সমাধানে প্রকল্পে আলোর দাবিতে সীমান্তবর্তী গ্ৰাম গৌরসিং জোতের বাসিন্দারা স্ট্রিট লাইটের দাবি করেন। অতঃপর সেই দাবি জানানোর ৩ মাসের মধ্যেই কাজ শুরু হল। ৩ লক্ষ টাকা খরচে গ্রামে বসছে ১০ টি সৌরচালিত স্ট্রিট লাইট।

advertisement

আরও পড়ুনঃ বিজ্ঞানের বদলে গণিতের চমক! কচিকাঁচাদের অঙ্কের ভয় কাটাতে কাটোয়ার স্কুলে অভিনব আয়োজন, মুগ্ধ শিক্ষক-অভিভাবক সকলে

এদিন ১০টি সৌরচালিত স্ট্রিট লাইটের শিলান্যাস করলেন স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়। এই লাইট হওয়ায় একদিকে যেমন গ্ৰামের অসামাজিক কার্যকলাপ রুখবে, তেমনই সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে বলে মত পঞ্চায়েত সদস্যের। অপরদিকে, গ্ৰামে আলোর ব্যবস্থা হওয়ায় গ্ৰামের সকলেই খুশি। এতে এলাকায় চুরি ও নেশাগ্রস্তদের দাপট কমবে বলে মনে করছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছিলেন প্রচারে, হঠাৎ হাসপাতালে ছুটলেন মীনাক্ষী! উত্তরপাড়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন সিপিএম প্রার্থীর
আরও দেখুন

সব মিলিয়ে, স্ট্রিট লাইটের আবেদন জানানোর মাস তিনেকের মধ্যেই কাজ শুরু হয়ে যাওয়ায় গৌরসিং জোত গ্রামের বাসিন্দারা বেশ খুশি। এর ফলে গ্রামে চুরি ও নেশাগ্রস্তদের দাপট কমবে বলে মনে করছেন তাঁরা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: আমাদের পাড়া আমাদের সমাধানের জয়জয়কার! ৩ মাসের মধ্যে এলাকায় ১০টি স্ট্রিট লাইট, আনন্দে আত্মহারা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল