আরজি কর মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড়৷ অপরাধীর শাস্তির দাবিতে উত্তাল গোটা দেশ। এর মধ্যেই ইসলামপুর থানা এলাকার প্রভাবশালী এক তৃণমূল নেতার ভাইজিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম মহম্মদ নাজমুল।
advertisement
ইসলামপুর থানার সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন মহম্মদ নাজমুল নামে ওই সিভিক ভলান্টিয়ার।
সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
advertisement
চঞ্চল মোদক
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 03, 2024 9:29 PM IST
