গোপন সূত্রে খবরের ভিত্তিতে অন্দরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের চামটা মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই এলাকাতেই এক যুবকের গতিবিধি সন্দেহভাজন ঠেকায় তাকে আটক করে পুলিশ। তল্লাশি চালাতে গিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৯৬টি ৫০০ টাকার জাল নোট। জাল নোট পাচারের অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ওই যুবককে গ্রেফতার করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, সামনেই রয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব, দুর্গা পুজো। আর এই দুর্গা উৎসবে বিভিন্ন কেনাকাটিতে মেতে ওঠেন বাঙালিরা। এই সুযোগকে হাতিয়ার করে গোটা বাজারে এই জাল নোট ছড়িয়ে দেওয়ার ছক কষেছিল প্রতারকেরা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম আউয়াল হোসেন(৩২)। তার বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর বালাভুত এলাকায়।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 02, 2025 11:51 PM IST
