চাঁচলের বিগ বাজেটের পুজো হিসেবে পরিচিত চাঁচলের বিবেকানন্দ স্মৃতি সমিতি। অভিযোগ, গত বছর থেকে এই পুজোতে আপত্তি তুলেছেন চাঁচল ১ নং ব্লকের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া। এ বছরেও তিনি বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজোর অনুমোদন নিয়ে টালবাহানা করছিলেন। মহালয়া পার হয়ে যাওয়ার পরেও বিডিওর থেকে কোন সদুত্তর না পাওয়ায় ক্ষেপে যান ক্লাবের কর্মকর্তারা।
advertisement
মঙ্গলবার সন্ধ্যায় কর্মকর্তারা ক্ষিপ্ত হয়ে বিডিও দফতরে গিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। বেঁধে যায় তর্কবিতর্ক। জানা গিয়েছে, যে জায়গায় পুজো মণ্ডপ করা হয়েছে তা সরকারি জায়গা। এ নিয়েই মূল বিতর্কের সূত্রপাত। যদিও উদ্যোক্তাদের দাবি, এখানে ৫০ বছর ধরে পুজো হচ্ছে। এর আগে কেউ বাঁধা সৃষ্টি করেনি। কিন্তু, বর্তমান বিডিওর আমলেই বেগ পেতে হচ্ছে। এপ্রসঙ্গে বিডিও কোনও মন্তব্য করতে চাননি।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2025 11:05 PM IST
