TRENDING:

Car Accident: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, আহত ৩০ চা শ্রমিক

Last Updated:

Car Accident: শুক্রবার সকালে একটি ছোট গাড়িতে করে চা শ্রমিকরা চা বাগানের কাজে যোগ দিতে যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: সাত সকালে কাজে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ৪০ জন চা শ্রমিক। এই দুর্ঘটনায় আহত হন ৩০ জন। ঘটনাটি ঘটে চালসা-মেটেলি রাজ্য সড়কের চালসা পিডব্লুডি বাংলো সংলগ্ন এলাকায়।
দুর্ঘটনায় আহত ৩০
দুর্ঘটনায় আহত ৩০
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি ছোট গাড়িতে করে চা শ্রমিকরা চা বাগানের কাজে যোগ দিতে যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ আহতদের চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।

আর‌ও পড়ুন: শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ, বিয়ের ১০ দিনের মাথায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

advertisement

সূত্রের খবর, এদিন মেটেলি ব্লকের শনগাছি চা বাগান থেকে ছোট ওই পণ্যবাহী গাড়িতে করে প্রায় ৪০ জন ঠিকা শ্রমিক কাজের জন্য পার্শ্ববর্তী একটি চা বাগানে যাচ্ছিল। যাওয়ার পথে ওই এলাকায় গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুরজিৎ দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Car Accident: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, আহত ৩০ চা শ্রমিক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল