সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে৷ সংঘর্ষে আহত হয়েছেন এক বিজেপি কর্মী৷ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ কোচবিহারের তুফানগঞ্জের চিলাখানায় একটি বাইক মিছিল করে তৃণমূল। বিজেপি-র অভিযোগ, ওই মিছিলকারীরা বিজেপি অফিসে ভাঙচুর চালায়। স্থানীয় বেশ কয়েকটি দোকানপাটে ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ৷
চিলাখানা বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। এরপরই অসমগামী ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীসমর্থকরা। অবরোধের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক৷ এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গোটা এলাকায় পুলিশি টহলদারি চলছে৷
advertisement
Location :
First Published :
Oct 23, 2019 4:45 PM IST
