TRENDING:

Duplicate Glue: ডুপ্লিকেট আঠায় ছেয়ে গিয়েছে বাজার! এবার অভিযানে নামল পুলিশ, ৪ দোকানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Last Updated:

Duplicate Glue: জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট সংস্থার আঠা ডুপ্লিকেট হিসেবে বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছিল। এবার অভিযান চালাল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বংশীহারী, দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধরঃ ডুপ্লিকেট আঠার বিরুদ্ধে এবার অভিযান চালাল পুলিশ। এই ঘটনায় প্রায় ১৫০০ ডুপ্লিকেট আটা উদ্ধার হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে ঘটনাটি ঘটেছে। সেই সঙ্গেই চারটি দোকানের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগও দায়ের করা হয়।
বংশীহারী থানা
বংশীহারী থানা
advertisement

এদিন বুনিয়াদপুর পুরসভা এলাকায় ডুপ্লিকেট আঠার বিরুদ্ধে অভিযানে নামে একটি কোম্পানি সহ পুলিশের দল। এহেন ঘটনায় এলাকার ব্যবসায়ী মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই অভিযানে ১৫০০ ডুপ্লিকেট আঠা উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সহ বংশীহারী থানার পুলিশ।

আরও পড়ুনঃ বর্ধমানে শীত জমে ক্ষীর! শুরু হচ্ছে খাল-বিল পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব, অটুট ২৫ বছরের ঐতিহ্য

advertisement

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট সংস্থার আঠা ডুপ্লিকেট হিসেবে বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছিল। সেই কারণে সংশ্লিষ্ট কোম্পানির লোকজন ডুপ্লিকেট আঠার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তালকে অভিযোগ জানায়।

সেরা ভিডিও

আরও দেখুন
গরম পড়তেই শুরু গবাদি পশুর পরিচর্যা, কোন নিয়মে তারা থাকবে সুস্থ? জানাচ্ছেন বিশেষজ্ঞ
আরও দেখুন

সেই অভিযোগের ভিত্তিতে এদিনের এই অভিযান। মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী বুনিয়াদপুর এলাকার ৪টি দোকানে অভিযান চালায়। সেই অভিযান চালিয়ে মোট ১৫০০ প্যাকেট ডুপ্লিকেট আঠা উদ্ধার করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে ওই চারটি দোকানের বিরুদ্ধে বংশীহারী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Duplicate Glue: ডুপ্লিকেট আঠায় ছেয়ে গিয়েছে বাজার! এবার অভিযানে নামল পুলিশ, ৪ দোকানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল