TRENDING:

Bangla News: বিয়ের সপ্তাহ না পেরতেই পরীক্ষা দিতে গিয়ে কলেজ থেকে উধাও তরুণী! নিখোঁজের কারণ জানালেন শিক্ষিকাকে! শুনে মাথায় হাত স্বামীর

Last Updated:

Bangla News: কলেজ সূত্রে জানা যায়, মালদহ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সিক্স সেমিস্টারের পরীক্ষা চলছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার বিভিন্ন কলেজে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট: পরীক্ষা দিতে এসে নিখোঁজ হিলি এসবিএস কলেজের ছাত্রী। তাঁর পরীক্ষার সিট পড়েছে বালুরঘাট কলেজে। জানা যায়, ওই ছাত্রীর স্বামী পরীক্ষা শুরু হওয়ার আগেই গেটে ছেড়ে দিয়ে যান। পরীক্ষা শেষ হওয়ার সময় ওই যুবক আবার গেটে এসে দাঁড়ান। কিন্তু এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও তাঁর স্ত্রী কলেজ থেকে বেরিয়ে না আসাতে ওই যুবক ফোন করলেও ফোনের ওপার থেকে কোন‌ও উত্তর মেলেনি তাঁর স্ত্রীর।
 কলেজ 
 কলেজ 
advertisement

কলেজ সূত্রে জানা যায়, মালদহ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সিক্স সেমিস্টারের পরীক্ষা চলছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার বিভিন্ন কলেজে। সিক্স সেমিস্টার অর্থাৎ অনার্স-এর ফাইনাল পরীক্ষায় বসার কথা ছিল নিখোঁজ ওই ছাত্রীর। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট কলেজ জুড়ে।

এরপরেই বালুরঘাট কলেজের অধ্যাপক-অধ্যাপিকা থেকে শুরু করে সাধারণ কর্মীরাও কলেজ বিল্ডিংয়ের বিভিন্ন ঘর খুঁজে বেড়ালেও সন্ধান মেলেনি তাঁর। পরে খাতাপত্র খতিয়ে দেখা যায় নিখোঁজ ওই ছাত্রী পরীক্ষাতেই বসেনি।

advertisement

এ বিষয়ে বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু বলেন, “কলেজের সহকর্মীরা পরীক্ষার শেষে জানিয়েছে, এক ছাত্রীর স্বামী খোঁজ করছে। কিন্তু পাওয়া যাচ্ছে না তাকে। খাতাপত্র দেখে জানা গেল এই ছাত্রী পরীক্ষায় বসেনি। কলেজের নিয়ম অনুযায়ী পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে ভিতরে আসার অনুমতি নেই। তবে কলেজের কোন গেট দিয়ে কখন বাইরে গেছে সিসিটিভি দেখলেই জানা যাবে।”

advertisement

View More

পরিবার সূত্রের খবর, দিন সাতেক আগে এই ছাত্রীর বিয়ে হয়েছিল হিলির বাসিন্দা এক যুবকের সঙ্গে। নিখোঁজ ওই ছাত্রীর ফোন নম্বরে কলেজের পক্ষ থেকে এক অধ্যাপিকা জ্যোতি কুমারী শর্মা ফোনে যোগাযোগ করলে নিখোঁজ ছাত্রী জানায়, “পরিবারের পক্ষ থেকে অচেনা, অজানা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। আমি ওর সঙ্গে থাকতে চাইনা। এটা জানানোর জন্য কোর্টে এসেছি।” অবশ্য বালুরঘাট কোর্টে গিয়েও খোঁজ পাওয়া যায়নি ছাত্রীর। তবে কোথায় গেলেন ওই ছাত্রী! চলছে খোঁজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

— সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: বিয়ের সপ্তাহ না পেরতেই পরীক্ষা দিতে গিয়ে কলেজ থেকে উধাও তরুণী! নিখোঁজের কারণ জানালেন শিক্ষিকাকে! শুনে মাথায় হাত স্বামীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল