TRENDING:

Bangla News: বিজেপির 'অপহরণ' অভিযোগ! জয়ী প্রার্থী জানালেন, 'আত্মীয়ের বাড়িতে আছি!'

Last Updated:

Bangla News: বেলাকোবা গ্রামপঞ্চায়েতের ২৯টি এর মধ্যে বিজেপি পেয়েছে ১৫টি আসন, ১২টি আসন পেয়েছে তৃণমূল, এছাড়াও ২জন নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু কর, জলপাইগুড়ি: তাঁকে অপহরণ করা হয়নি। স্বইচ্ছায় পরিবার নিয়ে আত্মীয়ের বাড়িতে আছেন তিনি। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দাড়িয়ে স্পষ্ট স্বীকারোক্তি পদ্ম প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্যর। গত ৩১ জুলাই থেকে নিখোঁজ ছিলেন জলপাইগুড়ি বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ১৮/২৫২ নং বুথের বিজেপির জয়ী প্রার্থী পূর্ণিমা রায়। তাঁকে অপহরণ করা হয়েছে অভিযোগ করে ছিল বিজেপির।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

বেলাকোবা গ্রামপঞ্চায়েতের ২৯টি এর মধ্যে বিজেপি পেয়েছে ১৫টি আসন, ১২টি আসন পেয়েছে তৃণমূল, এছাড়াও ২জন নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন। বৃহস্পতিবার বোর্ড গঠন। বোর্ড দখল করতে তৃণমূলের এক প্রভাবশালী নেতা পূর্ণিমা দেবী ও তাঁর স্বামী অমর রায়কে অপহরণ করে বলে অভিযোগ বিজেপির।

আরও পড়ুন: শিয়ালদহ মেট্রো চালু হওয়ায় গ্রিন লাইনে যাত্রী বৃদ্ধি ৪৩৬%, কলকাতা মেট্রোর সাফল্য!

advertisement

এই নিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পূর্ণিমা দেবীর ছেলে রাহুল রায়। পুলিশ সদর্থক পদক্ষেপ না নেওয়ায় মামলা গড়ায় আদালতে। গতকাল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিশ্বরুপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ আজ সকাল ১০:৩০ এর মধ্যে পুর্ণিমা রায়কে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেন।

আরও পড়ুন: জঙ্গলমহলের জন্য বড় উপহার মুখ্যমন্ত্রীর, ২৫০ কোটি টাকার প্রকল্প পেতে চলেছে ঝাড়গ্রাম

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

নির্দিষ্ট সময়েই এদিন আদালতে হাজির হন পূর্ণিমা দেবী। বিচারপতিদের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। অ্যাডিশনাল এডভোকেট জেনারেল জয়জীত চৌধুরী জানান, আজ আদালতে দাড়িয়ে পূর্নিমা দেবী জানিয়েছেন আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। কেউ তাঁকে অপহরণ করেনি। মামলাকারীর পক্ষে আইনজীবী গোবিন্দ ঘোষ জানান, আদালত শুক্রবারের মধ্যে দুপক্ষকে হলফনামা জমা দিতে বলেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: বিজেপির 'অপহরণ' অভিযোগ! জয়ী প্রার্থী জানালেন, 'আত্মীয়ের বাড়িতে আছি!'
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল