অভিযোগ, আনারুলের প্ররোচনাতেই বগটুইয়ে বন্ধ ঘরে পুড়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। আক্রান্তদের পরিবারের এই অভিযোগ চার্জশিটে মেনে নিয়েছে সিবিআই। রামপুরহাট আদালতে সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে আনারুলের বিরুদ্ধে অপরাধে সাহায্য করা ও প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারা প্রয়োগ করা হয়েছে। যদিও আনারুল শুরু থেকেই দাবি করে, সে নির্দোষ।
advertisement
প্রসঙ্গত, গত ২১ মার্চ সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ে খুন হন পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। এর কয়েক ঘন্টা পর কাছেই বড়শাল গ্রামে সোনা শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে পুড়ে মৃত্যু হয় ১১ জনের। ২৫ মার্চ এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সিবিআই চার্জশিটে নাম না থাকায় ইতিমধ্যে ২১ জনের জামিন হয়ে গিয়েছে। ওদিকে ভাদু শেখ খুনে পলাশ খান-সহ ৪ অভিযুক্ত এখনও পলাতক।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 19, 2024 3:42 PM IST
