পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পাটুয়াটুলির এক ১৫ বছরের কিশোরীর সঙ্গে পোটিয়া বনবাড়ি গ্রামের সইদুল রহমান নামে এক যুবকের মাস ছয় সাতকের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক কিশোরীর সঙ্গে সহবাস করে। কিশোরী তিনমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সইদুল বিয়ে করতে রাজি হয়নি।বাধ্য হয়েই কিশোরীর মা গোয়ালপোখর থানায় সইদূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে " পকসো "আইনে মামলা ঋজু করেছে।গতকাল রাতেই গোয়ালপোখর থানার পুলিশ সইদুলকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে। এদিকে মহিলার শারিরীক পরীক্ষার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসেছে গোয়ালপোখর থানার পুলিশ।অভিযুক্ত প্রেমিক সইদুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে কিশোরী।
advertisement
UTTAM PAUL
Location :
First Published :
Mar 07, 2020 11:15 PM IST
