এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের ঝাড়মাঝগ্রাম এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, আজ সকাল সাড়ে আটটা নাগাদ ক্রান্তি ব্লকের ঝাড়মাঝগ্রাম এলাকার মহুয়া তলায় একটি পরিত্যক্ত মাঠে একটি মৃত হরিণ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
advertisement
দেরি না করে স্থানীয় বাসিন্দারাই কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সঙ্গে যোগাযোগ করেন। তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা এবং ঘটনাস্থল থেকে মৃত হরিণটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
কীভাবে হরিণটির মৃত্যু হয় তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিস সূত্রে জানা গিয়েছে, মৃত হরিণটির ময়নাতদন্ত করা হবে। তারপরেই জানা যাবে হরিণটির প্রকৃত মৃত্যুর কারণ। লোকালয়ে মৃত হরিণকে দেখতে ভিড় জমে যায় এলাকা জুড়ে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 22, 2024 7:32 PM IST






