তক্ষক উদ্ধারের খবর পেয়ে বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা থানায় আসেন। তক্ষকটিকে তাঁরা উদ্ধার করে নিয়ে যান। তক্ষকটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বন দফতর। ওই দুই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে তাঁদের কাজে খুশি বন দফতর।
advertisement
উল্লেখ্য, বিরল প্রজাতির তক্ষক নিয়ে চোরাচালানের ব্যবসা করে পাচারকারীরা। ঘন বনে জঙ্গলে থাকা এই বন্য সরিসৃপ প্রানী যৌবন বাড়ানোর ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় বলে অনেকে বলেন। সেই কারণে বন্যপ্রাণীর বাজারে এক একটি তক্ষক ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকায় বিক্রি হয়। এহেন বন্য সরিসৃপ বাঁচিয়ে নজির গড়লেন আলিপুরদুয়ারের দুই যুবক।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 13, 2025 9:56 PM IST
