জানা গিয়েছে, ব্রাউন সুগার-সহ ধৃত ওই যুবকের নাম কুলদীপ পোদ্দার। জয়গাঁর ইলিয়াস নগরের বাসিন্দা কুলদীপ এদিন কোর্ট সংলগ্ন রাস্তায় আসতেই পুলিশ আটক করে তাকে। এরপর তল্লাশি চালাতেই তার পকেট থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
advertisement
আটককৃত যুবকের বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য এবং মনোরোগ সংক্রান্ত পদার্থ (NDPS) আইনের ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, পুলিশ আগে থেকেই খবর পেয়েছিল মালদহ থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে এসেছে এই যুবক। এরপর শিকারের অপেক্ষায় ওৎ পেতে বসে পুলিশ। কোর্ট সংলগ্ন এলাকায় ওই যুবক আসতেই তাকে হাতে নাতে ধরে ফেলে।
advertisement
পুলিশ সুত্রের পাওয়া খবর অনুযায়ী, এই যুবকের কাছ থেকেও অতীতেও ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল। যদিও তদন্ত সাপেক্ষে পুলিশ এই বিষয় নিয়ে ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চায়নি।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 09, 2025 11:17 PM IST
