এখন এই শীলতোর্সা নদী শান্ত। যেন সব ধ্বংস করে দিয়ে সে এখন ক্লান্ত। বিশ্রাম নিচ্ছে। আর ক্লান্ত নদীর বুকে কাঠ সংগ্রহকেই নতুন জীবিকা হিসেবে বেছে নিয়েছেন আলিপুরদুয়ার ১ ব্লকের শীলতোর্সা নদীর দুই পাড়ের বাসিন্দারা। কানাঘুষো খবর, এতেই মালামাল হচ্ছেন অনেকে। ট্রাক ভর্তি কাঠ জোগার করে তা বিক্রি করা চলছে। এ এক নতুন পেশা হয়ে উঠেছে এখন শীলতোর্সা পাড়ের বাসিন্দাদের।
advertisement
জানা গিয়েছে, ভুটানের ফুন্টশোলিং ন্যাশনাল রিসোর্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ডিপো থেকে লক্ষ লক্ষ পাইন গাছের কেটে রাখা লগ তোর্সার জলে ভেসে এসেছে। সেগুলোই এখন আলিপুরদুয়ার ও কোচবিহারের বাসিন্দারা তোর্সা নদী থেকে সংগ্রহ করেছেন। অনেকেই দ্রুত লাখপতি হচ্ছেন তা বিক্রি করে।
advertisement
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Oct 09, 2025 5:39 PM IST
