TRENDING:

Elephant Attack: শুঁড়ে পেঁচিয়ে প্রায় ৫০০ মিটার নিয়ে যায় উন্মত্ত দাঁতাল! হাতির হামলায় আহত মহিলার মৃত্যু, গ্রাম জুড়ে শোকের ছায়া

Last Updated:

Elephant Attack: মৃতার নাতি বলেন, "দিদাকে শুঁড়ে পেঁচিয়ে প্রায় ৫০০ মিটার নিয়ে যায় উন্মত্ত দাঁতাল হাতি। আমরা দিদাকে উদ্ধার করে প্রথমে বীরপাড়া ও পরে শিলিগুড়িতে নিয়ে গেলে দিদার মৃত্যু হয়।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ গত বৃহস্পতিবার হাতির আক্রমণে জখম হয়েছিলেন আলিপুরদুয়ারের এক মহিলা। শুক্রবার সন্ধ্যার পর শিলিগুড়ির একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হল। মৃতা ধুলাগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুর খবরে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
হাতি | প্রতীকী ছবি
হাতি | প্রতীকী ছবি
advertisement

গত বৃহস্পতিবার বড়দিনের দিন সকাল ৭টা নাগাদ ফালাকাটা ব্লকের জটেশ্বর ব্যাঙকান্দি এলাকায় একটি হাতি ঢুকে পড়ে। গজরাজের হামলায় ঘটনাস্থলেই প্রবীর রায় (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। এরপর ধুলাগাঁওয়ে হাতির হানায় আহত হন এক মহিলা সহ মোট ৫ জন। গুরুতর আহত ওই মহিলাও এবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মৃতার নাম যূথিকা বর্মণ (৫৬)।

advertisement

আরও পড়ুনঃ রামপুরহাটবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান! ৯ বছর পর ফের খুলছে ‘রক্তকরবী’র দরজা, দিনক্ষণ জানিয়ে দিলেন বিধায়ক

হাতির হামলায় জখম হওয়ার পর যূথিকাদেবীর পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে রেফার করলে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যার পর সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

মৃতার নাতি অর্জুন রায় বলেন, “দিদাকে শুঁড়ে পেঁচিয়ে প্রায় ৫০০ মিটার নিয়ে যায় উন্মত্ত দাঁতাল হাতি। আমরা দিদাকে উদ্ধার করে প্রথমে বীরপাড়া ও পরে শিলিগুড়িতে নিয়ে গেলে দিদার মৃত্যু হয়। এই ঘটনায় গ্রামের সকলেই শোকাহত।”

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Attack: শুঁড়ে পেঁচিয়ে প্রায় ৫০০ মিটার নিয়ে যায় উন্মত্ত দাঁতাল! হাতির হামলায় আহত মহিলার মৃত্যু, গ্রাম জুড়ে শোকের ছায়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল