কয়েকদিন ধরে মেয়েটি আরতিদেবীর মোবাইল দিয়ে তার ছেলে বন্ধুকে ফোন করতেন। কয়েক দিন দেখার পর ফোন করতে বারন করেন। এই নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। তার পরেই গতকাল সন্ধায় আরতি দেবীর গায়ে অ্যাসিড ছুড়ে মারে। গুরুতর আহত অবস্হায় আরতি দেবীএখন
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে মেয়েটিকে আলিপুরদুয়ার থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করে সেই অ্যাসিড মেরেছে। এর পর তাকে গ্রেপ্তার করে পুলিশ । আজ ঐ কিশোরী কে জলপাইগুড়ি জুভেনাইল আদালতে পাঠান হয়। পুলিশ সূত্রে জানা গেছে মেয়েটির বাবা সোনার দোকানে কাজ করেন। সেখান থেকেই অ্যাসিড পেয়েছে মেয়েটি। ধৃত অভিযুক্ত মেয়েটির পরিবারের কাউকে পাওয়া যায়নি।
advertisement
Location :
First Published :
Jan 05, 2017 8:43 PM IST
