TRENDING:

Rhino: নিরীহ বন্যপ্রাণীদের সঙ্গে 'কুকর্ম'! সাবধান হন এখনই, নয়তো ভুগতে হবে, জানুন কী ঘটেছে জলদাপাড়ায়

Last Updated:

Rhino Horn Smuggling: রাইনো রেসকিউ অপারেশন চলাকালীন খুশির খবর জলদাপাড়া জাতীয় উদ্যানে। গন্ডারের  শিকার এবং দেহাংশ পাচার মামলায় সর্বোচ্চ সাজা পেল কুখ্যাত পাচারকারী রিকোচ নার্জারি। জলপাইগুড়ি মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তাকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: প্রাকৃতিক দুর্যোগে নদীর জলে ভেসে যাওয়া গন্ডারদের ফিরিয়ে আনা হচ্ছে জলদাপাড়ার জঙ্গলে। এই রাইনো রেসকিউ অপারেশন চলাকালীন খুশির খবর পেল জলদাপাড়া বন বিভাগের কর্মী ও আধিকারিকরা। গন্ডারের  শিকার এবং দেহাংশ পাচার মামলায় সর্বোচ্চ সাজা পেল কিংপিন রিকোচ নার্জারি। খুশির হাওয়া জলদাপাড়া জাতীয় উদ্যানে।
গন্ডার মারা এবং শিং পাচার মামলায় অভিযুক্তের সর্বোচ্চ সাজা
গন্ডার মারা এবং শিং পাচার মামলায় অভিযুক্তের সর্বোচ্চ সাজা
advertisement

গন্ডারের খর্গ পাচার মামলায় ইতিহাসের সর্বোচ্চ সাজা পেয়েছে এই কুখ্যাত পাচারকারী রিকোচ নার্জারি। জলপাইগুড়ি মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তাকে ৭ বছরের কারাদণ্ড দণ্ডিত করেছে। পাশাপাশি, এক লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ এক রাতে এলাকার সাত মন্দির ও তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরি! লক্ষ লক্ষ টাকার সোনাদানা হাওয়া, অথৈ জলে নিরাপত্তা

advertisement

জানা গিয়েছে সংশোধিত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি এখন সর্বোচ্চ সাজা। ২০২৪ সালের মার্চ মাসে আলিপুরদুয়ার জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে অসমের কামরূপ থেকে গ্রেফতার করা হয় রিকোচকে। তার সহযোগী লুকাস বসু মাতারি সম্প্রতি সাজা পেয়েছে। তদন্তকারী আধিকারিক ছিলেন অয়ন চক্রবর্তী। আরও জানা যায়, রিকোচদের এই দলে কাজ করতেন মোট তিনজন। রিকোচ, লুকাস ছাড়া ছিলেন লেকেন। লেকেন শুটার ছিলেন। তাকেও গ্রেফতার করা হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

শুধু গন্ডার মারা বা তাঁর দেহাংশ পাচার নয়। এই তিনজনের দল জড়িত হাতির দাঁত পাচার মামলাতেও। জলদাপাড়া বন বিভাগের আধিকারিকদের মতে, এই সাজার মধ্যে দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন হল। কোন অপরাধ করার আগে পাচারকারীরা এই সাজা মনে রাখবে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rhino: নিরীহ বন্যপ্রাণীদের সঙ্গে 'কুকর্ম'! সাবধান হন এখনই, নয়তো ভুগতে হবে, জানুন কী ঘটেছে জলদাপাড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল