দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ। কালিম্পং জেলার রংডং নদী পার হওয়ার সময়। এক মোটর বাইকে কালচিনি ব্লকের ওই যুবকরা বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকেই আসরে তৃণমূল, চমকে দেওয়া পরিকল্পনা! নজরে সেই অনুব্রত মণ্ডল
একজনের পরিচয় জানা গেলেও এখনও অপরজনের পরিচয় জানতে পারা যায়নি। দুজনের দেহ পাঠানো হয় ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে মালবাজার থানার পুলিশ। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 16, 2024 1:41 PM IST
