TRENDING:

Abhishek Banerjee: নতুন মহকুমা ধূপগুড়ি, বিজ্ঞপ্তি জারি রাজ্যের! অভিষেক বললেন, 'তৃণমূল কথা রাখে'

Last Updated:

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রটি দখল করেছিল বিজেপি৷ গত বছর উপনির্বাচনে সেই কেন্দ্রই দখল করে নেয় তৃণমূল কংগ্রেস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, আলাদা মহকুমা হিসেবে উন্নীত করা হবে জলপাইগুড়ির ধূপগুড়িকে৷ যদিও ভোটে তৃণমূলের জয়ের পর বেশ কয়েক মাস কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি ফাইল ছবি
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি ফাইল ছবি
advertisement

শেষ পর্যন্ত অবশ্য ধূপগুড়িকে পৃথক মহকুমা হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার৷ এ দিনই নবান্নের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক৷ তার সঙ্গেই অভিষেক লিখেছেন, ‘কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল৷ গত ২ সেপ্টেম্বর আমি ধূপগুড়িকে মহকুমায় উন্নত করার কথা দিয়েছিলাম৷ মা মাটি মানুষের সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করায় আমি সম্মানিত৷ অনেক দূরে বসেও আমি চোখ বুজলেই এই ঘোষণায় যে মুখ গুলো খুশিতে ভরে উঠেছে, আমি দেখতে পাচ্ছি৷’

advertisement

আরও পড়ুন: আর ছেড়ে কথা নয়, এবার সরাসরি আসরে দলনেত্রী! হঠাৎ মুর্শিদাবাদে কেন নজর মমতার?

জলপাইগুড়িতে এতদিন দুটি মহকুমা ছিল৷ সেগুলি হল জলপাইগুড়ি সদর এবং মাল৷ রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে এই দুটি মহকুমার সঙ্গে যুক্ত ধূপগুড়ি৷ ধূপগুড়ি মহকুমার আওতায় থাকবে দুটি থান- ধূপগুড়ি এবং বানারহাট৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রটি দখল করেছিল বিজেপি৷ গত বছর উপনির্বাচনে সেই কেন্দ্রই দখল করে নেয় তৃণমূল কংগ্রেস৷ রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এই জয়ে বড় ভূমিকা নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধূপগুড়িকে মহকুমায় উন্নত করার প্রতিশ্রুতি৷ কারণ দীর্ঘদিন ধরেই এই দাবি ছিল ধূপগুড়ির বাসিন্দাদের৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee: নতুন মহকুমা ধূপগুড়ি, বিজ্ঞপ্তি জারি রাজ্যের! অভিষেক বললেন, 'তৃণমূল কথা রাখে'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল