তৃতীয় শ্রেণীর ছাত্রী অমৃতা আবৃতি ,নাচ, গান এবং ক্যারাটেতে জেলা রাজ্য, জাতীয় স্তর এমনকি বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ কৃতিত্বের অধিকারী হয়েছে সে।
এক বছরের মধ্যে ৩৬৪ টি পুরস্কার জিতে আমেরিকা বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ড, কালাম বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড, ম্যাজিক বুক অফ রেকর্ড, ওয়েস্ট বেঙ্গল বুক অফ রেকর্ড এবং সর্বশেষ তেলঙ্গানা বুক অফ রেকর্ড সহ বিভিন্ন বিশ্ব রেকর্ডে তার নাম নথিভূক্ত হয়ে নয়া নজির সৃষ্টি করেছে সে। বিরল এই প্রতিভার অধিকারী অমৃতা জানায় আরো বড় জায়গায় গিয়ে আরো বড় পুরস্কার ছিনিয়ে আনার পাশাপাশি আগামীতে ডাক্তার হতে চান অমৃতা। ছোট্ট খুদের এই বহুমুখী প্রতিভায় অবাক সকলে।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 16, 2024 8:25 PM IST





