TRENDING:

South Dinajpur News: ১৫ দিন খেটেই ১২ হাজার টাকা! মাটির ঠাকুর বানানো ছেড়ে এই পেশা ধরতেই প্রতিপত্তি বাড়ছে বৃদ্ধ গণেশের

Last Updated:

কাঠ ও রং তুলি দিয়ে নিপুন কাজের সঙ্গে এখনও তৈরি করে যাচ্ছেন মুখোশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: বয়সের ভারকে দূরে সরিয়ে নিরবে নিজের পেশাকে আজও আগলে আছেন। দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহি মুখা শিল্পকে নিজের পেশা করে দীর্ঘদিন কাজ চালিয়ে আসছেন গণেশ বর্মন। সারা বছর এই মুখার চাহিদা থাকলেও চৈত্র মাসে এর চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। বয়সের ভারে তেমন কাজ করতে না পারলেও কাঠ ও রংতুলি দিয়ে নিপুন কাজের সঙ্গে এখনও তৈরি করে যাচ্ছেন মুখোশ। আর তাতেই একমাত্র জীবনজীবিকা বৃদ্ধ গনেশ বাবুর।
advertisement

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মহিষবাথান এলাকার মূলত এই মুখা শিল্প রয়েছে। তবে তপন ব্লকের শিল্পী গণেশ বর্মনের এই কদর খুব একটা কম নয়। প্রথম অবস্থায় তিনি মাটির ঠাকুর বানানোর কাজ শুরু করলেও বয়স বাড়ার কারণে সেই কাজ তিনি তেমনভাবে করতে না পারায়, পরবর্তী সময়ে এই মুখার কাজ তিনি শুরু করেন। আস্তে আস্তে তিনি তপন ব্লক জুড়েই নিজের খ্যাতি প্রসার করে ফেলেছেন ইতিমধ্যেই। শুধুমাত্র তপন ব্লকই নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ মুখা বানানোর জন্য ছুটে আসেন গণেশ বাবুর কাছে।

advertisement

আরও পড়ুন: গরম পড়তেই বাড়ছে ক্লান্তি? মুহূর্তে ফিরবে ‘এনার্জি’! ঢক ঢক করে পান করুন ‘এই’ সাদা তরল! কখন খাবেন জানুন

শিল্পী গণেশ বর্মনের কথায়, “একটি বড় মুখা বানাতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগে। ভাল মুখা তৈরি করতে পারলে লাভের পরিমাণটাও যথেষ্ট রয়েছে। মূলত গামারি কাঠ দিয়েই মুখাগুলো তৈরি করা হয়। বড় মুখা সাত থেকে আট হাজার বা ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বাপ দাদার শেখানো পথ ধরে জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করলেও বর্তমানে এই মুখোশ বানিয়েই চলেছেন গণেশ বাবু। তবে তাঁর মুখে ভিন্ন ধরনের সুর। কেননা আগামী প্রজন্ম এই কাজে তেমনভাবে আগ্রহী হচ্ছে না। এমনকি দুর্মূল্যের বাজারে যেভাবে অন্যান্য পণ্যের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এতে তাদের বানানো জিনিসের দাম খুব একটা বাড়েনি বললেই চলে। তবে, সরকারিভাবে কোন সুযোগ সুবিধা পেলে ভালভাবে বাঁচিয়ে রাখতে পারবেন এই শিল্প। বৃদ্ধি পাবে জেলার প্রাচীন ঐতিহ্য মুখোশ শিল্পের কাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধামসা-মাদল ও ঘোড়া নাচের তালে তৃণমূলের মনোনয়ন, তাক লাগাল লোকসংস্কৃতির ছোঁয়া
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ১৫ দিন খেটেই ১২ হাজার টাকা! মাটির ঠাকুর বানানো ছেড়ে এই পেশা ধরতেই প্রতিপত্তি বাড়ছে বৃদ্ধ গণেশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল