সূত্রের খবর অনুযায়ী, গাড়ির টায়ারের ভিতরে করে নিষিদ্ধ মাদক পাঁচারের চেষ্টার পর শেষমেশ পুলিশের হাতে পাকড়াও দুই পাচারকারী।
আরও পড়ুন: এপ্রিলের শুরুতেই ধামাকা! ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে…গজকেশরী রাজযোগে টাকার বৃষ্টি, প্রোমোশন হাতের মুঠোয়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার চোপড়া থানার সোনাপুর ওয়েল ইন্ডিয়া মোর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর নাকা চেকিং চলার সময় শিলিগুড়ি দিক থেকে আসা একটি আনারস ভর্তি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। তাতেই গাড়ির টায়ারের ভেতর থেকে উদ্ধার হয় প্রায় ২১ কেজি গাঁজা।
advertisement
এই ঘটনায় গাড়ি চালক-সহ মোট দুই জনকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চঞ্চল মোদক
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2025 10:22 PM IST
